বামেদের 'শিল্পবিরোধী' নীতিকে কটাক্ষ তথাগতর
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : বুদ্ধর (প্রাক্তন মুখ্যমন্ত্রী) শিল্প আনার প্ৰচেষ্টা কখনই সফল হত না, কারণ স্ববিরোধ। কোন বাঙালি কম্যুনিস্ট কখনও চাইতে পারে না যে মানুষ চাকরিবাকরি পাক, সুখেস্বচ্ছন্দে পরিবার নিয়ে শান্তিতে বেঁচে থাকুক - যদি তাই হবে ত
বামেদের 'শিল্পবিরোধী' নীতিকে কটাক্ষ তথাগতর


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : বুদ্ধর (প্রাক্তন মুখ্যমন্ত্রী) শিল্প আনার প্ৰচেষ্টা কখনই সফল হত না, কারণ স্ববিরোধ। কোন বাঙালি কম্যুনিস্ট কখনও চাইতে পারে না যে মানুষ চাকরিবাকরি পাক, সুখেস্বচ্ছন্দে পরিবার নিয়ে শান্তিতে বেঁচে থাকুক - যদি তাই হবে তাহলে মিছিলে লোক হবে কোথা থেকে?

এক্স হ্যান্ডলে এভাবে

বামেদের 'শিল্পবিরোধী' নীতিকে কটাক্ষ করেছেন

প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, বুদ্ধ যেটা করছিলেন সেটাকে বলে গরু মেরে জুতো দান। ওঁর আগে সিপিএম বা সিটু কারখানায় পায়ে পা দিয়ে ঝগড়া করে কারখানা বন্ধ করে দিচ্ছিল। আদিত্য বিড়লার মত শিল্পপতিকে প্রায় নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়েছিল। এর ফলে প্রায় ৫৮,০০০ কারখানা বন্ধ হয়ে যায়।

মমতা যদি কিছু নাও করত তাহলেও লক্ষণ শেঠ নন্দীগ্রামের কেমিক্যাল হাব বন্ধ করে দিত। সিপিএম যে তাপসী মালিককে ধর্ষণ-খুন করিয়েছিল সেটা কি টাটার শিল্পস্থাপনের পথ সুগম করেছিল? সেই সময় প্রাথমিক প্রয়োজন ছিল সিপিএমকে হঠানো - টাটার বিদায়, যতই দুঃখজনক হোক, নেহাতই কোল্যাটারাল ড্যামেজ।

আরো জানতে চাইলে আমার লেখা ‘বামপন্থা ভয়ঙ্করী- বাংলায় ও বিদেশে’ পড়ুন।

প্রসঙ্গত, এক্স হ্যান্ডলেই তথাগত বাবুকে একজন লিখেছেন, তৃণমূলের পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে টাটার শিল্পকে তাড়িয়ে দিয়ে এই রাজ্যে তাদের ক্ষমতায় আনার দায় আপনিও এড়াতে পারেন না। এর প্রেক্ষিত শুক্রবার রাতে এই মন্তব্য করেছেন তথাগত রায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande