উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত বদলে বিবৃতি দিলেন রেজিনগরের মমতার প্রার্থী
রেজিনগর, ১৯ সেপ্টেম্বর (হি স)। কিছুক্ষণ আগেই বলেছিলেন, উপনির্বাচনে লড়বেন না। আর এখন বলছেন, ১০ জন কর্মী থাকলেও তাঁদের নিয়েই প্রচারে বেরোব,ভোটে লড়ব। নতুন ঘোষণা করলেন রেজিনগরের মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। বললেন, দল
উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত বদলে বিবৃতি দিলেন রেজিনগরের মমতার প্রার্থী


রেজিনগর, ১৯ সেপ্টেম্বর (হি স)।

কিছুক্ষণ আগেই বলেছিলেন, উপনির্বাচনে লড়বেন না। আর এখন বলছেন, ১০ জন কর্মী থাকলেও তাঁদের নিয়েই প্রচারে বেরোব,ভোটে লড়ব। নতুন ঘোষণা করলেন রেজিনগরের মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। বললেন, দলনেত্রীর সঙ্গে কথা বলেই প্রার্থী পদ ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি।

এদিন সকাল ১০.৫২ নাগাদ প্রার্থী পদ প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষণা করেন রবিউল আলম। এরপর বেলা ১২.৩০ টা নাগাদ, মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত বদল করেন মমতা সর্বভারতীয় তৃণমূল প্রার্থী। সিদ্ধান্ত বদল করে রবিউল আলম চৌধুরী বলেন, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, 'ভোটে লড়াই করব। আজ থেকেই প্রচারে নামব'।

রবিউলের দাবি, তিনি প্রার্থীপদ প্রত্যাহারের ঘোষণা করার পরই দলীয় নেতৃত্বের তরফে ফোন আসে। তাঁকে লড়াই করার জন্যই বলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি ভোটে লড়াই করবেন। তাঁর কথায়, ' হ্যাঁ দিদি আমাদের বললেন ... তো দিদির বাইরে আমরা কিছু করতে পারব না। তাই আমি প্রার্থীপদ বহাল রাখছি'।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande