তৃণমূলের মাথায় কি চলছে, তা বলা অসম্ভব : ডঃ সুকান্ত মজুমদার
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): হঠাৎ ইউটার্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরীর। জানিয়ে দিলেন, প্রার্থিপদ প্রত্যাহার করছেন না তিনি। আর তা নিয়েই তৃণমূলকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): হঠাৎ ইউটার্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরীর। জানিয়ে দিলেন, প্রার্থিপদ প্রত্যাহার করছেন না তিনি। আর তা নিয়েই তৃণমূলকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূলের মাথায় কি চলছে, তা বলা অসম্ভব।

ডঃ সুকান্ত মজুমদার বলেন, এর আগে তিনি নির্বাচনে লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন তিনি বলছেন, তিনি নির্বাচনে লড়তে প্রস্তুত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের কাছে আমার প্রশ্ন—একজন ব্যক্তি যখন লড়াই করতেই প্রস্তুত নন, তখন কেন তাঁকে প্রার্থী করা হচ্ছে? কারণ লড়াই করার মতো আত্মবিশ্বাসই তাঁর নেই, অথচ এখন সেই আসনের সমস্ত দায়িত্ব তাঁর ওপরই ন্যস্ত করা হচ্ছে। তৃণমূলের মানসিকতা কী, তা আমার বোধগম্য নয়।

নন্দীগ্রামে এক কংগ্রেস প্রার্থীকে গ্রেফতারের বিষয়ে রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, তাঁরা আমাদের বিরোধী পক্ষ; তাঁরা সবসময়ই আমাদের বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু তাঁদের নিজেদের কর্মীদের নিয়েও ভাবা উচিত। তৃণমূল জমানায় যখন এই রাজ্যে তৃণমূলের দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীদের ওপর বোমা ছুঁড়েছিল। তখন তো কেউ প্রতিবাদ করেনি। তৃণমূলের ১৫ বছরের শাসনকালে কতজন কংগ্রেস কর্মী তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন?

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande