দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী
ফের বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ২১ ও ২২ সেপ্টেম্বর নাগাদ বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

এরপর ২৩ ও ২৪ তারিখ নাগাদ উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ওই সময়ে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টার পর কমতে পারে বৃষ্টি। শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলার আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande