সিআইডি-র জেরার মাঝেই অসুস্থ বিধায়ক পরেশরাম, হাসপাতালে ভর্তি
কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগে ভবানীভবনে জিজ্ঞাসাবাদের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ক্যানিং পশ্চিমের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশরাম দাস। সোমবার বিকেল নাগাদ তিনি বুকে ব্যথা অনুভব করেন, শ্বাসকষ্টও হয় বলে খবর
সিআইডি-র জেরার মাঝেই অসুস্থ বিধায়ক পরেশরাম, হাসপাতালে ভর্তি


কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগে ভবানীভবনে জিজ্ঞাসাবাদের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন ক্যানিং পশ্চিমের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশরাম দাস। সোমবার বিকেল নাগাদ তিনি বুকে ব্যথা অনুভব করেন, শ্বাসকষ্টও হয় বলে খবর।

সিআইডি-র তরফে সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। পরেশরাম দাসের অবস্থা খানিকটা স্থিতিশীল বলে পরে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখতে চান।

একাধিকবার সিআইডি তলবের পর অবশেষে সোমবার সকালে ভবানীভবনে হাজিরা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস। তার আগে সামাজিক মাধ্যমে পোস্টে ইঙ্গিতপূর্ণভাবে বার্তা দিয়েছিলেন, ‘আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে’।

তবে কি গ্রেফতারির আশঙ্কা করছেন বিধায়ক? এই জল্পনার মাঝে অবশ্য বেশ ঠান্ডা মাথায় এদিন সকাল ১১টা নাগাদ ভবানী ভবনে যান পরেশরাম। কিন্তু বিকেল ৪টে নাগাদ তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। বুকে ব্যথা, শ্বাসকষ্ট হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande