মাত্র ১০ টাকার খুচরো নিয়ে বচসা, হায়দরাবাদে পিটিয়ে খুন অটোচালককে
হায়দরাবাদ, ২১ সেপ্টেম্বর (হি.স.): মাত্র ১০ টাকার খুচরো ফেরত দেওয়া নিয়ে বচসার জেরে এক অটোচালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রাজেন্দ্রনগর থানার অন্তর্গত ভাট্টাপল্লীতে। এই মর্মান্তিক ঘটনাকে কে
বারুইপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ


হায়দরাবাদ, ২১ সেপ্টেম্বর (হি.স.): মাত্র ১০ টাকার খুচরো ফেরত দেওয়া নিয়ে বচসার জেরে এক অটোচালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রাজেন্দ্রনগর থানার অন্তর্গত ভাট্টাপল্লীতে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাড়া মেটানোর পর মাত্র ১০ টাকার খুচরো নিয়ে অটোচালকের সঙ্গে যাত্রীর কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একদল লোক একত্রিত হয়ে অটোচালকের ওপর চড়াও হয় এবং তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই চালক, পরে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রাজেন্দ্রনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হন স্থানীয় এআইএমআইএম নেতৃত্বও। রাজেন্দ্রনগর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande