স্বাস্থ্য দফতরে রদবদল: পদ থেকে সরলেন চন্দন বিশ্বাস, অতিরিক্ত দায়িত্বে ড. অনল জ্যোতি
কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : স্বাস্থ্য দফতরে হঠাৎ প্রশাসনিক বড়সড় রদবদল ঘটিয়ে শীর্ষ পর্যায়ের এক পদস্থ আধিকারিককে সরানো হলো। সোমবার, ২১ সেপ্টেম্বর রাজ্য সরকারের জারি করা সরকারি নির্দেশিকা অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্
স্বাস্থ্য দফতরের জারি করা হয়েছে নির্দেশিকা


কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : স্বাস্থ্য দফতরে হঠাৎ প্রশাসনিক বড়সড় রদবদল ঘটিয়ে শীর্ষ পর্যায়ের এক পদস্থ আধিকারিককে সরানো হলো। সোমবার, ২১ সেপ্টেম্বর রাজ্য সরকারের জারি করা সরকারি নির্দেশিকা অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস (WBA&AS)-এর আধিকারিক চন্দন বিশ্বাসকে স্বাস্থ্য দফতরের ফাইনান্স কন্ট্রোলার ) এবং এসএফডব্লিউবি -র অতিরিক্ত অধিকর্তার দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তাঁকে নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরে ফিনান্সিয়াল অ্যাডভাইজার পদে স্থানান্তরিত তথা বদলি করা হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য দফতরের অ্যাডিশনাল ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস (AA&V) পদে কর্মরত ড. অনল জ্যোতি চক্রবর্তীকে দেওয়া হয়েছে বিশেষ অতিরিক্ত দায়িত্ব। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, চন্দন বিশ্বাসের ছেড়ে যাওয়া ফাইনান্স কন্ট্রোলার এবং এসএফডব্লিউবি-র অতিরিক্ত অধিকর্তার দায়িত্বভারও ড. চক্রবর্তী গ্রহণ করবেন। ফলে নিজের নিয়মিত প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি এই দুটি নতুন ও গুরুত্বপূর্ণ পদের অতিরিক্ত দায়িত্বও একযোগে সামলাবেন তিনি।

উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের এমন অতীব গুরুত্বপূর্ণ পদে আকস্মিক পরিবর্তন ঘিরে রাজ্যের প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা ও চাঞ্চল্য শুরু হয়েছে। তবে সরকারি বিজ্ঞপ্তিতে এই বদলির পেছনে সুনির্দিষ্ট বা বিশেষ কোনও কারণ উল্লেখ করা হয়নি। নতুন দায়িত্বে ড. অনল জ্যোতি চক্রবর্তীর কার্যভার গ্রহণের পর স্বাস্থ্য দফতরের আগামী দিনের আর্থিক ও প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় এই পরিবর্তনের কী প্রভাব পড়ে, এখন সে দিকেই কৌতূহল নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande