অভিনেত্রী মিঠু মুখার্জির প্রয়াণে গভীর শোকপ্রকাশ বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির
কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সিনেমা জগতের কলাকুশলী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ ও চলচ্চিত্র অনুরাগীরা। অবিসংবাদিত এই অভিনেত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করা হয়েছে বিভিন্ন
বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত


কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সিনেমা জগতের কলাকুশলী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ ও চলচ্চিত্র অনুরাগীরা। অবিসংবাদিত এই অভিনেত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এর পরিপ্রেক্ষিতেই বিজেপির প্রবীণ নেত্রী, বিধায়ক তথা বিশিষ্ট অভিনেত্রী রূপা গাঙ্গুলি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন প্রতিক্রিয়ায় লিখেছেন, -

সরি (Sorry) মিঠু দি,

খুব দেখার ইচ্ছা ছিল..

উত্তমকুমারের জন্মশতবর্ষ অনুষ্ঠানের সময় খুব ইচ্ছা ছিল আমন্ত্রণ জানানোর, শুনলাম হাসপাতালে ভর্তি।

হেয়ার ড্রেসার রিনা'র কাছে খুব শুনতাম আপনার গল্প, জানতে চাইতাম আমার এত প্রিয় অভিনেত্রীর কথা - ভাবতাম একদিন নিশ্চই কলকাতায় ফিরবেন, দেখা হবে।

এই তো কদিন আগেই দেখছিলাম চাঁদের কাছাকাছির 'স্বপ্না' কে..... আর সামনাসামনি দেখার সুযোগ রইল না।

পরিশেষে প্রয়াত অভিনেত্রীর আত্মার চিরশান্তি কামনা করে তিনি লিখেছেন, ওঁ শান্তি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande