পুলিশের তৎপরতায় বাঁকুড়ায় উদ্ধার ২৭৫ কেজি গাঁজা, পিকআপ ভ্যানসহ ধৃত ১
বাঁকুড়া, ২১ সেপ্টেম্বর (হি. স.) : গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশাল সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। রবিবার রাতে মেজিয়া থানা এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ গাঁজা এবং নগদ লক্ষাধিক টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক
পুলিশের তৎপরতায় বাঁকুড়ায় উদ্ধার ২৭৫ কেজি গাঁজা, পিকআপ ভ্যানসহ ধৃত ১


বাঁকুড়া, ২১ সেপ্টেম্বর (হি. স.) : গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশাল সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। রবিবার রাতে মেজিয়া থানা এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ গাঁজা এবং নগদ লক্ষাধিক টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও অপর এক অভিযুক্ত বর্তমানে পলাতক।সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাঁকুড়ার পুলিশ সুপার ভি. জি. সতীশ পাসুমারতি জানান, গোপন মারফত খবর পেয়ে মেজিয়া পুলিশ একটি সফল অভিযান চালায়। সেখানে একটি বাড়ি থেকে প্রায় ২৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওড়িশা থেকে পিকআপ ভ্যান এবং পিকআপ ট্রাকে করে এই বিপুল পরিমাণ মাদকের চালান বাঁকুড়ায় নিয়ে আসা হয়েছিল। মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হলেও আরও একজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুরো বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত চালানো হচ্ছে।স্থানীয় সূত্রের খবর, মেজিয়ার গোপালগঞ্জের বাসিন্দা মহাদেব কেওড়ার বাড়ি থেকেই পুলিশ এই রেকর্ড পরিমাণ গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করে। ধৃত মহাদেব কেওড়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ এবং এই আন্তর্জাতিক মাদক পাচার চক্রের শিকড় কোথায় তা জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত পরিবারের অপর সদস্য সুনীল কেওড়া বর্তমানে পলাতক। তাকে দ্রুত গ্রেপ্তার করতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে মেজিয়া থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande