আনন্দ পর্বতে কিশোর খুনের ঘটনার কিনারা দিল্লি পুলিশের; ধৃত এক, আটক দুই নাবালক
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) সাত ঘণ্টার মধ্যে আনন্দ পর্বত থানা এলাকায় কিশোর খুনের রহস্য ভেদ করল দিল্লি পুলিশ। এই ঘটনায় ১৯ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করার পাশাপাশি দু’জন নাবালককে (বয়স ১৭ ও ১৫) আটক করা হয়েছে। অপরাধে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে
গুরুগ্রাম দুর্ঘটনায় অভিযুক্ত কল্যাণ গ্রেফতার


নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) সাত ঘণ্টার মধ্যে আনন্দ পর্বত থানা এলাকায় কিশোর খুনের রহস্য ভেদ করল দিল্লি পুলিশ। এই ঘটনায় ১৯ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করার পাশাপাশি দু’জন নাবালককে (বয়স ১৭ ও ১৫) আটক করা হয়েছে। অপরাধে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে আটটা নাগাদ আনন্দ পর্বত এলাকায় এক কিশোরকে ছুরিকাঘাত করার বিষয়ে একটি পিসিআর ফোন কল আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত থান সিং রোডের ১৬ নম্বর গলিতে পৌঁছয় এবং সেখানে ১৭ বছর বয়সি এক কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জীবন মালা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরপরই ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, টেকনিক্যাল সার্ভিল্যান্স এবং নিজস্ব সোর্স মারফত প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযুক্ত তিনজনকে শনাক্ত করা হয়। এরপর রাতেই আনন্দ পর্বত এলাকা থেকেই অভিযুক্তদের পাকড়াও করা হয়।

জেরায় পুলিশ জানতে পেরেছে, ১৬ নম্বর গলিতে হাঁটার সময় পথচলতি ওই কিশোরের সঙ্গে অভিযুক্তদের সামান্য ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই সেই তুচ্ছ ঘটনা নিয়ে বচসা ও হাতাহাতি শুরু হয়। তর্কাতর্কির এক পর্যায়ে অভিযুক্তরা ছুরি বের করে ওই কিশোরকে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।

গ্রেফতার হওয়া যুবকের নাম তুষার (১৯), সে আনন্দ পর্বতেরই বাসিন্দা। তার সঙ্গে থাকা অপর দুই কিশোরের বয়স যথাক্রমে ১৭ ও ১৫ বছর। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande