স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির শালিমার বাগ বিধানসভা এলাকার হায়দরপুরে বৃহস্পতিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হায়দরপুরের আয়ুর্বেদিক হাসপাতালে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবি
স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা


নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির শালিমার বাগ বিধানসভা এলাকার হায়দরপুরে বৃহস্পতিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হায়দরপুরের আয়ুর্বেদিক হাসপাতালে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সুস্থ দিল্লি, শক্তিশালী দিল্লি’ গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে, ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার এক্স-এ করা এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। একই জায়গায় একাধিক স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ রয়েছে এই শিবিরে।

মুখ্যমন্ত্রী এলাকার বাসিন্দাদের এই শিবিরে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য আবেদন জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande