হিমাচল প্রদেশে মাদক-সহ দুই পাচারকারী গ্রেফতার
ধর্মশালা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের দেহরা পুলিশ ৬১.৪৪ গ্রাম মাদক (চিট্টা) এবং ৬৭,২০০ টাকা নগদ-সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। হরিপুর থানার পুলিশ তাদের কাছ থেকে এই মাদক ও নগদ টাকা উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা
হিমাচল প্রদেশে মাদক-সহ দুই পাচারকারী গ্রেফতার


ধর্মশালা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের দেহরা পুলিশ ৬১.৪৪ গ্রাম মাদক (চিট্টা) এবং ৬৭,২০০ টাকা নগদ-সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। হরিপুর থানার পুলিশ তাদের কাছ থেকে এই মাদক ও নগদ টাকা উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা দায়ের করে পরবর্তী তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার দেহরার পুলিশ সুপার সন্দীপ ধবল জানান, বুধবার গভীর রাতে রানিতাল পুলিশ ফাঁড়ির একটি দল রাসুহ চকে টহল ও নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় দেহরার দিকে আসা একটি গাড়িকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় গাড়ি থেকে ৬১.৪৪ গ্রাম মাদক (চিট্টা) এবং ৬৭,২০০ টাকা নগদ উদ্ধার করা হয়।

এই ঘটনায় পুলিশ সঞ্জয় কুমার এবং পুষ্পিন্দর ঠাকুর নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। দু’জনেরই বাড়ি কাংড়া জেলার দেহরা তহসিলের ঘেয়োরি গ্রামে। এদিন পুলিশ সুপার জানান, দেহরা পুলিশ এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে। মাদক পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে। মাদকবিরোধী এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande