পারিবারিক অশান্তির জেরে গঙ্গাসাগরে দম্পতির রহস্যমৃত্যু, অসহায় ৬ বছরের সন্তান
গঙ্গাসাগর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরে। বুধবার রাতে গঙ্গাসাগর কোস্টাল থানার নারায়ণীআবাদ এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মাত্র
দিল্লির স্বরূপনগরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য


গঙ্গাসাগর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরে। বুধবার রাতে গঙ্গাসাগর কোস্টাল থানার নারায়ণীআবাদ এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে গৃহবধূর বিষক্রিয়ায় মৃত্যু এবং স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম নীলাঞ্জনা গিরি (২৭) এবং সুবিমল গিরি (৩৩)। তাঁদের একটি ছ’বছরের শিশুপুত্র রয়েছে। প্রতিবেশীদের দাবি, বেশ কিছুদিন ধরেই ওই দম্পতির মধ্যে দাম্পত্য ও পারিবারিক নানা বিষয় নিয়ে তীব্র অশান্তি চলছিল।

বুধবার সন্ধ্যারাতে ফাঁকা জায়গায় তৈরি তাঁদের নিজেদের বাড়িতে প্রথমে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন নীলাঞ্জনা এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর একই বাড়ি থেকে উদ্ধার হয় স্বামী সুবিমলের ঝুলন্ত দেহ। খবর পেয়ে রাতেই গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিকরা দেহ দু’টি উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ, নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande