১২ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থী মিলনের বিরুদ্ধে পুলিশি কোনও পদক্ষেপ নয়, জানালো আদালত
কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি স): কলকাতা হাই কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তিতে নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। হাই কোর্টের নির্দেশ, আগামী ১২ অক্টোবর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। এমনকী নতুন মামলায় তাঁকে গ
১২ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থী মিলনের বিরুদ্ধে পুলিশি কোনও পদক্ষেপ নয়, জানালো আদালত


কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি স): কলকাতা হাই কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তিতে নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। হাই কোর্টের নির্দেশ, আগামী ১২ অক্টোবর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। এমনকী নতুন মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না।

বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যকে কংগ্রেস প্রার্থী মিলনবাবুর আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, “মিলনবাবুর বিরুদ্ধে ফের নতুন মামলা দায়ের হয়েছে। এর আগে আদালত যে নির্দেশ ও বক্তব্য নথিবদ্ধ করেছিল, তা অমান্য করা হয়েছে।'

অয়নবাবুর দাবি, রাজ্য জানিয়েছিল, মিলনবাবুর বিরুদ্ধে আর কোনও মামলা বিচারাধীন নেই। তারপরেও তাঁকে আরও একটি মামলায় যুক্ত করা হয়েছে। ওই মামলায় ৭ অক্টোবর পর্যন্ত হেফাজত হয়েছে। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, “শুনানির আগে ওই মামলায় গ্রেফতার করা হয়েছিল। ওই মামলাতে ১৯ তারিখ গ্রেফতার করা হয়। ২১ তারিখ আদালতের নজরে আনা হয়। ২২ তারিখ শুনানি হয়। এই তথ্য সঠিক নয়।”

দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “আমারও মনে আছে রাজ্যের তরফে জানানো হয় গ্রেফতারির মামলাটি ছাড়া অন্য কোনও মামলা বিচারাধীন নেই। তারপরেও ৫টি মামলা ছাড়া অন্য একটি মামলায় কেন তাঁকে আটক করা হল?”

আগামী ১২ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলে জানায় আদালত। তার ফলে কিছুটা স্বস্তিতে জেলবন্দি কংগ্রেস প্রার্থী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande