
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি বাসে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” উল্লেখ্য, ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের, বাসে আগুন লেগে ঝলসে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ