‘খাম’ অন্যকে দেওয়ার প্রতিবাদে কোর্টে আইএসএফ, সময় চাইল কমিশন
কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি স): নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে এতদিন আইএসএফ ‘খাম’ প্রতীকে লড়ছিল। কিন্তু সেই প্রতীক ঋতব্রত বন্দ্
‘খাম’ অন্যকে দেওয়ার প্রতিবাদে কোর্টে আইএসএফ, সময় চাইল কমিশন


কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি স): নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে এতদিন আইএসএফ ‘খাম’ প্রতীকে লড়ছিল। কিন্তু সেই প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইএসএফ হাইকোর্টে গিয়েছে। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া কলকাতা হাইকোর্টের।

'নির্বাচন এলেই বিভিন্ন রকম খেলা শুরু হয়ে যায়' বলে মন্তব্য করলেন বিচারপতি কৃষ্ণ রাও। এত রকমের প্রতীকচিহ্ন থাকতে বেছে বেছে আইএসএফ-এর প্রতীকচিহ্নই কেন দেওয়া হল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে, প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশনের কার্যকলাপে বিরক্তি প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সেই নিয়ে শুনানি চলাকালীন কমিশনের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি রাও। নির্বাচন কমিশন-সহ প্রশাসনিক এবং বিধিবদ্ধ সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন প্রশাসনিক এবং বিধিবদ্ধ সংস্থার ভূমিকা অত্যন্ত দুঃখজনক। নির্বাচন এলেই বিভিন্ন রকমের খেলা শুরু হয়ে যায়।

ঋতব্রতদের কেন খাম দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ১৮৩টি ফ্রি প্রতীকচিহ্ন রয়েছে। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে খাম চিহ্ন দেওয়ার কী প্রয়োজন ছিল? আর কোনও চিহ্ন ছিল না?

বিচারপতি রাও বলেন, মাত্র চার মাস আগে বিধানসভা নির্বাচন হয়েছে। সেখানে যে প্রতীকচিহ্ন ব্যবহৃত হয়েছে, আপাতত কেন ফ্রিজ করা হল না? এ নিয়ে যখন বিতর্ক রয়েছে, সেক্ষেত্রে সমস্ত পক্ষকে ডেকে আলোচনা করুন!

আইএসএফ-এর তরফে যে অভিযোগ করা হচ্ছে, তা যথেষ্ট যুক্তিসঙ্গত বলে জানান বিচারপতি রাও।

আইএসএফ জানিয়েছে, প্রত্যেক নির্বাচনের আগে কার কী প্রতীকচিহ্ন হবে, তা নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় ১০(বি) ধারায়, অথচ উপনির্বাচনের আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি কোনও রকম। বিজ্ঞপ্তি আদৌ দেওয়া হয়েছিল কি না, আগামীকালের মধ্যে তার উত্তর দিতে হবে কমিশনকে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande