সত্য নিকেতন-কাণ্ডে দিল্লি সরকারের সমালোচনা কংগ্রেসের
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির সত্য নিকেতন এলাকার দুর্ঘটনায় দিল্লি সরকারের সমালোচনা করলো কংগ্রেস। দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানা
সত্য নিকেতন-কাণ্ডে দিল্লি সরকারের সমালোচনা কংগ্রেসের


নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির সত্য নিকেতন এলাকার দুর্ঘটনায় দিল্লি সরকারের সমালোচনা করলো কংগ্রেস। দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এনএসইউআই ইনচার্জ কানহাইয়া কুমার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো হয়নি। তাঁর অভিযোগ, দুর্ঘটনাস্থলে থাকা পুলিশ ও প্রশাসন শুধু ত্রাণ ও উদ্ধারের কাজই করছে না, বরং আসল সত্য গোপন করার চেষ্টা করছে।

এনএসইউআই সভাপতি বিনোদ জাখর দাবি করেন, দুর্ঘটনাটি দুপুর দেড়টা নাগাদ ঘটে, কিন্তু সেখানে কোনও পুলিশ, মেডিকেল টিম বা উদ্ধারকারী দল ছিল না। তাঁর বক্তব্য, সেখানে শুধুমাত্র একটি অ্যাম্বুলেন্স ছিল। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এনএসইউআই কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং শিক্ষার্থীদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করেন। সেই সময় অনেক পড়ুয়া ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন, সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন। তিনি এও বলেন, যে সব বেসরকারি পিজি-তে শিক্ষার্থীদের থাকতে বাধ্য করা হয়, সেখানে নিরাপত্তা সংক্রান্ত কোনও নির্দেশিকা মেনে চলা হয় না।

এনএসইউআই প্রশ্ন তুলেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে কেন পর্যাপ্ত ছাত্রাবাস নেই? গত ১০ বছরে বিশ্ববিদ্যালয়ের জন্য কেন একটিও ছাত্রাবাস তৈরি করা হয়নি? বিশ্ববিদ্যালয়ের যে জমি বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, সেখানে কেন ছাত্রাবাস তৈরি করা হচ্ছিল না? এনএসইউআই দাবি জানিয়েছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যেন এই দুর্ঘটনার দায়ভার নেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande