গুয়াহাটিতে উপরাষ্ট্রপতি, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান রাধাকৃষ্ণনের
গুয়াহাটি, ৭ সেপ্টেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সোমবার যুবসমাজের প্রতি মাদকের অপব্যবহারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার এবং মাদক-মুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্
মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান রাধাকৃষ্ণনের


গুয়াহাটি, ৭ সেপ্টেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সোমবার যুবসমাজের প্রতি মাদকের অপব্যবহারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার এবং মাদক-মুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় উপরাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে অবিচল থাকার আহ্বান জানান। এছাড়া, তিনি উপস্থিত সকলকে মাদক-মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার শপথও পাঠ করান।

উপরাষ্ট্রপতি বলেন, কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত মূল্য কেবল তার র্যাঙ্কিং বা ক্রমতালিকাগত অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজকে বদলে দেওয়ার ক্ষমতার মধ্যেই তা নিহিত। শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়নে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অবদানের তিনি ভূয়সী প্রশংসা করেন। তামিল সাহিত্যকর্ম অসমিয়া ভাষায় অনুবাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করে উপরাষ্ট্রপতি জানান, তিনি তামিলনাড়ুর বিশ্ববিদ্যালয়গুলোকেও অসমিয়া বই তামিল ভাষায় অনুবাদের কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবেন; এর ফলে উভয় অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক ও ভাষাগত আদান-প্রদান আরও জোরদার হবে। পাশাপাশি, উপরাষ্ট্রপতি উচ্চশিক্ষাকে আরও উদ্ভাবনী করে তোলার এবং সমাজের পরিবর্তনশীল চাহিদার প্রতি তা আরও সংবেদনশীল ও উপযোগী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande