
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে বহুতল বিপর্যয়ে বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আরও কড়া পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক্স মাধ্যমে জানিয়েছেন, সত্য নিকেতনের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে এমসিডি-র ডেপুটি কমিশনার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে। বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। দিল্লি জুড়ে যেসব ভবনে অনুমোদনহীন পঞ্চম তলা রয়েছে, সেগুলি অবিলম্বে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আশেপাশের পিজি ও ভবনগুলোও পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সিল করা-সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দোষী বা দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ