
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে বহুতল বিপর্যয়ের ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, দিল্লির সত্য নিকেতন বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই ঘটনাতেই উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু। এই বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও উপস্থিত থাকবেন। এছাড়াও ডিডিএ, এমসিডি ও দিল্লি পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার বিকেলে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে উপরাজ্যপাল বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ