দিল্লিতে লুক্সেমবার্গের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক ডঃ জয়শঙ্করের
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে লুক্সেমবার্গের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে বৈঠকের সময় এস জয়শঙ্কর বলেন, এমন এক সময়ে— যখন সাধারণত ব
দিল্লিতে লুক্সেমবার্গের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক ডঃ জয়শঙ্করের


নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে লুক্সেমবার্গের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে বৈঠকের সময় এস জয়শঙ্কর বলেন, এমন এক সময়ে— যখন সাধারণত বিদেশমন্ত্রীরা বিশ্বের অনিশ্চয়তা ও নানা সমস্যা নিয়ে উদ্বিগ্ন থাকেন— তখন আমাদের সম্পর্কটিকে আমি অত্যন্ত আস্থার সম্পর্ক বলে মনে করি। এটি এমন একটি সম্পর্ক যেখানে আমরা অনেক কিছু অর্জন করেছি এবং ভবিষ্যতে আরও অনেক কিছু করার ব্যাপারে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বিশেষ করে সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা ও বৈচিত্র্য আনার ক্ষেত্রে এবং ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তার ফলে নতুন নতুন সম্ভাবনা উন্মোচিত হচ্ছে বলে আমি মনে করি। মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে লুক্সেমবার্গের জোরালো সমর্থনের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা সফলভাবে এই প্রক্রিয়াটিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে পেরেছি এবং এখন এটি কার্যকর হওয়ার পথে এগিয়ে চলেছে।

ডঃ এস জয়শঙ্কর আরও বলেন, সাম্প্রতিক বছরগুলিতে আমাদের শীর্ষনেতাদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে। ২০২০ সালে আপনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ভার্চুয়াল সম্মেলনের সহ-সভাপতিত্ব করেছিলেন এবং ২০২৪ সালে আপনার দেশের প্রধানমন্ত্রীও অনুরূপ একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন। আমাদের সম্পর্কের মূলে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতা। তবে এর বাইরেও, বর্তমানে আমরা মহাকাশ গবেষণা, ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশবান্ধব প্রযুক্তির মতো বিষয়গুলোর দিকে নজর দিচ্ছি এবং স্বাস্থ্যক্ষেত্রেও আমাদের বিশেষ আগ্রহ রয়েছে। কোভিড চলাকালীন আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সহযোগিতামূলক কার্যক্রম গড়ে উঠেছিল; আমি অত্যন্ত আনন্দিত যে, সেই সহযোগিতা সময়ের সঙ্গে সঙ্গে আরও সম্প্রসারিত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande