ইস্ট বেঙ্গল এফসি-র হাতে ডুরান্ড কাপ তুলে দিলেন রাষ্ট্রপতি মুর্মু
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার রাষ্ট্রপতি ভবনে এই বছরের ডুরান্ড কাপ টুর্নামেন্টের বিজয়ী দল ‘ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব’-এর হাতে ‘প্রেসিডেন্টস কাপ’ তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন
ইস্ট বেঙ্গল এফসি-র হাতে ডুরান্ড কাপ তুলে দিলেন রাষ্ট্রপতি মুর্মু


নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার রাষ্ট্রপতি ভবনে এই বছরের ডুরান্ড কাপ টুর্নামেন্টের বিজয়ী দল ‘ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব’-এর হাতে ‘প্রেসিডেন্টস কাপ’ তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রামানি, ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটির সভাপতি তথা সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, সোসাইটির সহ-সভাপতিবৃন্দ এবং ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা।

রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এক্স মাধ্যমে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ডুরান্ড কাপ টুর্নামেন্ট ২০২৬-এর বিজয়ী দল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের হাতে ‘প্রেসিডেন্টস কাপ’ তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রামানি (যিনি ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটির সভাপতি); চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ধীরজ শেঠ-সহ অন্যান্যরা এবং ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের আধিকারিক ও খেলোয়াড়রা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande