রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে শুভেচ্ছা ফ্রি বালোচিস্তান মুভমেন্টের তরফে
কোয়েটা, ২ অক্টোবর (হি.স.) ফ্রি বালোচিস্তান মুভমেন্টের তরফে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তার শতবর্ষে অভিনন্দন জানানো হয়েছে এবং ভারতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। ফ্রি বালোচিস্তান মুভমেন্টের একজন সক্রিয় কর্মী মীর ইয়ার বালুচ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে শুভেচ্ছা ফ্রি বালোচিস্তান মুভমেন্টের তরফে


কোয়েটা, ২ অক্টোবর (হি.স.) ফ্রি বালোচিস্তান মুভমেন্টের তরফে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তার শতবর্ষে অভিনন্দন জানানো হয়েছে এবং ভারতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।

ফ্রি বালোচিস্তান মুভমেন্টের একজন সক্রিয় কর্মী মীর ইয়ার বালুচ বৃহস্পতিবার সংঘকে পাঠানো এক বার্তায় বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গৌরবময় শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা তাদের প্রতিষ্ঠাতা, নেতৃত্ব এবং প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।

শতাব্দী ব্যাপী আরএসএস শৃঙ্খলা প্রতিষ্ঠা, বুদ্ধিজীবীদের লালন-পালন, জাতীয় ঐক্য, সাহস এবং দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য একটি ঐক্যবদ্ধ দেশব্যাপী প্ল্যাটফর্ম প্রদানে অসাধারণ ভূমিকা পালন করেছে। এর দৃষ্টিভঙ্গি এবং নিষ্ঠা অগণিত ব্যক্তিকে নিঃস্বার্থভাবে সমাজ ও দেশের সেবা করার জন্য অনুপ্রাণিত করেছে।

দেশকে ঐক্যবদ্ধ করার, তাদের ঐতিহ্য রক্ষা করার, সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করার এবং ভবিষ্যত প্রজন্মকে শক্তি, সম্প্রীতি এবং অগ্রগতির দিকে পরিচালিত করার মহৎ লক্ষ্যের জন্য আমরা আরএসএসের নেতৃত্বর সাফল্য কামনা করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande