আগ্রায় গণেশ প্রতিমা বিসর্জনের সময় মৃত্যু ৩ জনের
আগ্রা, ৩ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় গণেশ প্রতিমা বিসর্জনের সময় মৃত্যু হয়েছে ৩ জনের। শুক্রবার আগ্রার খায়রাগড় গ্রামে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের সময় তিনজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ডিসিপি অতুল শর্মা বলেন, ডুঙ্গারপুর গ্রামটি খয়রাগড় থানার
আগ্রায় গণেশ প্রতিমা বিসর্জনের সময় মৃত্যু ৩ জনের


আগ্রা, ৩ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় গণেশ প্রতিমা বিসর্জনের সময় মৃত্যু হয়েছে ৩ জনের। শুক্রবার আগ্রার খায়রাগড় গ্রামে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের সময় তিনজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ডিসিপি অতুল শর্মা বলেন, ডুঙ্গারপুর গ্রামটি খয়রাগড় থানার অন্তর্গত। কাছেই উঘগান নদীর উপর একটি সেতু তৈরি করা হয়েছিল প্রতিমা বিসর্জনের জন্য। কিছু ব্যক্তি নদীতে প্রতিমা বিসর্জনের আবেদন করেছিলেন, কিন্তু তাদের থামানো হয়েছিল। তারা জানিয়েছিলেন, তারা রাজস্থানে যাচ্ছেন। পরিবর্তে, তারা কিছুটা দূরে গিয়ে একটি অপ্রচলিত স্থানে প্রতিমা বিসর্জন করেন। এই এলাকায় প্রায় ১০-১১ জন ছেলে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। আমরা তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করেছি, যাদের মধ্যে একজনকে সফলভাবে বাঁচানো হয়েছে এবং আরও তিনজন হাসপাতালে মারা গেছেন। বাকি উদ্ধার অভিযান এখনও চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande