বক্স অফিসে বাজিমাত তেরে ইশক মে–র, তৃতীয় দিনে ছবির আয় ১৮.৭৫ কোটি
মুম্বই, ১ ডিসেম্বর (হি.স.): ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা ধানুশ এবং অভিনেত্রী কৃতি শ্যাননের ছবি তেরে ইশক মে। প্রথমবারের জন্য পর্দায় একসঙ্গে দেখা যাবে ধানুশ ও কৃতি শ্যাননকে। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল. রাই। প্রথমদিনেই দর্শকদের
বক্স অফিসে বাজিমাত তেরে ইশক মে, তৃতীয় দিনে ছবির আয়  ১৮.৭৫ কোটি


মুম্বই, ১ ডিসেম্বর (হি.স.): ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা ধানুশ এবং অভিনেত্রী কৃতি শ্যাননের ছবি তেরে ইশক মে। প্রথমবারের জন্য পর্দায় একসঙ্গে দেখা যাবে ধানুশ ও কৃতি শ্যাননকে। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল. রাই। প্রথমদিনেই দর্শকদের মন জিতেছে এই ছবি। মুক্তির তৃতীয় দিনেও বক্স অফিসের সাফল্যে ভাটা পড়েনি।

বক্স অফিসের তরফে জানানো হয়েছে, তেরে ইশক মে মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ রবিবার আয় করে ১৮.৭৫ কোটি টাকা। ছবিটি প্রথম দিনে আয় করেছিল ১৬ কোটি টাকা এবং দ্বিতীয় দিনের আয় ১৭ কোটি টাকা। এখনও পর্যন্ত ছবির মোট আয় ৫১.৭৫ কোটি টাকা । রাঁঝনা এবং আতরঙ্গি রে- র পর পরিচালক আনন্দ এল. রাই-এর হাত ধরে তৃতীয় ছবি করছেন অভিনেতা ধানুশ।

অন্যদিকে , এই একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিজয় ভার্মা এবং ফাতিমা সানা শেখের ছবি গুস্তাখ দিল। তবে প্রতিযোগিতার ময়দানে পিছিয়ে এই ছবি। বক্স অফিসের তরফে জানানো হয়েছে, এই ছবি প্রথম দিনে ৫০ লক্ষ টাকা , দ্বিতীয় দিনে ৪৫ লক্ষ টাকাএবং তৃতীয় দিনে ২১ লক্ষ টাকা আয় করেছে। অর্থাৎ তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১.১৬ কোটিতে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande