অন্য মেয়ের সাথে প্রেমিকের বিয়ে, আশির্বাদ হতেই থানার দ্বারস্থ প্রতারিত প্রেমিকা
আগরতলা, ৩ মার্চ (হি.স.) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর প্রতিশ্রুতির খেলাপ করায় প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল প্রেমিকা৷ ঘটনা রাজধানী আগরতলা শহরের আড়ালিয়ার দত্তপাড়ায়৷ পুলিশ অভিযুক্ত প্রেমিক রাজদীপ দেবনাথকে গ্রেফতারের
প্রতারণা


আগরতলা, ৩ মার্চ (হি.স.) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর প্রতিশ্রুতির খেলাপ করায় প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল প্রেমিকা৷ ঘটনা রাজধানী আগরতলা শহরের আড়ালিয়ার দত্তপাড়ায়৷ পুলিশ অভিযুক্ত প্রেমিক রাজদীপ দেবনাথকে গ্রেফতারের জন্য তৎপরতা চালিয়েছে৷

প্রতারিত প্রেমিকার অভিযোগ, চার বছর ধরে রাজদীপ দেবনাথের সাথে তার প্রেমের সম্পর্ক৷ ওই যুবতীর আগে একবার বিয়ে হয়েছিল৷ সবকিছু জানার পরও রাজদীপ তাকে বিয়ে করতে রাজি আছে বলে প্রতিশ্রুতি দেয়৷ সেই মোতাবেক তারা বহুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়৷ এখন প্রেমিক তাকে বিয়ে কারতে অস্বীকার করছে৷ রাজদীপের অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে৷ এই খবর পেয়ে রাজদীপের সাথে যোগাযোগ করলে সে প্রেমিকাকে জানায় যে বিয়ে করতে পারবে না৷ প্রতারিত প্রেমিকা সুবিচারের আর্জি নিয়ে মহিলা থানার দ্বারস্থ হয়৷ পুলিশ একটি মামলা রুজু করে অভিযুক্তকে আটক করার জন্য তৎপরতা শুরু করে দিয়েছে৷ প্রতারিত প্রেমিকার অভিযোগ, প্রেমিক রাজদীপ দেবনাথের বাবা ও মা শাসক দলের নেতা ও নেত্রী৷ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছেলেকে আইনী বেড়াজাল থেকে মুক্ত করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande