
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): ‘গুড ফ্রাইডে’ উপলক্ষ্যে শুক্রবার কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি-র মাদার টেরেসা হাউসে বিশেষ প্রার্থনায় অংশ নিলেন ভক্তরা। কলকাতায় বিভিন্ন গির্জায় এদিন গুড ফ্রাইডে পালিত হয়। বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সেন্ট পলস ক্যাথেড্রাল-সহ শহরের বিভিন্ন গির্জায় যীশুর বাণী প্রচার এবং আত্মশুদ্ধির জন্য সমবেত প্রার্থনা করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুড ফ্রাইডে উপলক্ষ্যে শুভকামনা জানিয়েছেন। এক্স মাধ্যমে এক বার্তায় মমতা জানান, গুড ফ্রাইডে হলো অনুতাপ, প্রার্থনা ও ত্যাগের দিন। আমার সকল খ্রিষ্টান ভাই ও বোনদের জন্য একটি সুন্দর ও আশীর্বাদপূর্ণ দিনের শুভেচ্ছা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ