
পাটনা, ৩ এপ্রিল (হি.স.): গুড ফ্রাইডে উপলক্ষে প্রভু যিশু খ্রিস্টের ত্যাগ ও আদর্শকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার সকালে এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, যিশু খ্রিস্ট তাঁর জীবন ও আত্মবলিদানের মাধ্যমে সমগ্র মানবজাতিকে ভালোবাসা, দয়া ও করুণার বার্তা দিয়ে গিয়েছেন। তাঁর দেখানো পথে চললে মানবসমাজের সার্বিক কল্যাণ সম্ভব।
প্রসঙ্গত , মাত্র ৩৩ বছর বয়সে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুকে। দিনটি ছিল এক শুক্রবার। কিন্তু যে দিনটির সঙ্গে এমন বেদনাদায়ক ইতিহাস সেই দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে পালন করা হয়। যিশুর আত্মবলিদানকেই এই দিনে স্মরণ করা হয়। মনে করা হয়, পবিত্র শুক্রবারের দিনটি তিনি সত্যের জয়ের বাণী প্রচার করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য