খড়গপুরে চা-পে চর্চায় দিলীপ ঘোষ, বিঁধলেন তৃণমূলকে
খড়গপুর, ৩ এপ্রিল (হি.স.): খড়গপুরে জোরকদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রতিদিনই জনসংযোগ করছেন তিনি, কথা বলছেন মানুষের সঙ্গে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার খড়গপুরে বাজারে যান দিলীপ ঘোষ।চা-পে চর্চা
খড়গপুরে চা-পে চর্চায় দিলীপ ঘোষ, বিঁধলেন তৃণমূলকে


খড়গপুর, ৩ এপ্রিল (হি.স.): খড়গপুরে জোরকদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রতিদিনই জনসংযোগ করছেন তিনি, কথা বলছেন মানুষের সঙ্গে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার খড়গপুরে বাজারে যান দিলীপ ঘোষ।চা-পে চর্চায় যোগ দেন তিনি।

দিলীপ ঘোষ এদিন খড়গপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডে একটি 'চাপ পে চর্চা' অনুষ্ঠানে যোগ দেন এবং গোলবাজার এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি এখানে প্রায়ই আসি, আর এখানকার মানুষদের অনেক সমস্যা। তৃণমূল কিছুই করে না। বিজেপি ক্ষমতায় এলে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তৃণমূল শুধু ঝগড়া করে; এটাই তাদের রাজনীতি। তারা কাজ করে না। যদি লড়াই করতেই হয়, তবে উন্নয়নের জন্য লড়াই করুন, কিন্তু তারা তা করে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande