



কলকাতা, ২৭ সেপ্টেম্বর ( হি. স.) : দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো চেতলা অগ্রণী এবারে পা রেখেছে ৩৩ তম বর্ষে । প্রতিবছরের মতো এবছরেও রয়েছে বিশেষ চমক । তাদের এবছরের ভাবনা , অমৃত কুম্ভের সন্ধানে । সমরেশ বসুর ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এবারের ভাবনা । সমগ্র মন্ডপ সেজে উঠেছে শত শত রুদ্রাক্ষে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক