উত্থান শেয়ার বাজারে, বাড়ল টাকার দামও
মুম্বই, ২৪ জুন (হি.স.): বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমতেই দেশীয় শেয়ার বাজারে উত্থান। সপ্তাহের মাঝেই এক লাফে উচ্চতায় পৌঁছাল সেনসেক্স ও নিফটি। বুধবার বাজার বন্ধের সময় বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৭৯০.৫৪ পয়েন্ট লাফিয়ে থিতু হল ৭৬,৯৯১.২২ অ
শেয়ার বাজার


মুম্বই, ২৪ জুন (হি.স.): বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমতেই দেশীয় শেয়ার বাজারে উত্থান। সপ্তাহের মাঝেই এক লাফে উচ্চতায় পৌঁছাল সেনসেক্স ও নিফটি। বুধবার বাজার বন্ধের সময় বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৭৯০.৫৪ পয়েন্ট লাফিয়ে থিতু হল ৭৬,৯৯১.২২ অঙ্কে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও এদিন ১৯৭.৫৫ পয়েন্ট বেড়ে ২৪,০২১.৬৫ অঙ্ক স্পর্শ করল।

শেয়ার বাজারের এই উত্থানের পাশাপাশি এদিন শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রার অবস্থানও। ডলারের তুলনায় টাকার দাম এক লাফে ১১ পয়সা বৃদ্ধি পেয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতি ডলারের মূল্য নেমে দাঁড়িয়েছে ৯৪.৬৫ টাকায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande