জাটিঙ্গায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম জোয়েল রিয়ামের মৃত্যু, জাটিঙ্গা সেতুর কাছে দুর্ঘটনায় আহত দুই যুবকেরই মৃত্যু, শোকের ছায়া ডিমা হাসাওয়ে
হাফলং (অসম), ১০ অক্টোবর (হি স): ডিমা হাসাও জেলার জাটিঙ্গা সেতুর কাছে পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুই যুবকের মধ্যে জোয়েল রিয়ামের মৃত্যু হয়েছে। শনিবার রাতে গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাপ্ত খবর অনুযায়ী,
জাটিঙ্গায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম জোয়েল রিয়ামের মৃত্যু, জাটিঙ্গা সেতুর কাছে দুর্ঘটনায় আহত দুই যুবকেরই মৃত্যু, শোকের ছায়া ডিমা হাসাওয়ে


হাফলং (অসম), ১০ অক্টোবর (হি স): ডিমা হাসাও জেলার জাটিঙ্গা সেতুর কাছে পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুই যুবকের মধ্যে জোয়েল রিয়ামের মৃত্যু হয়েছে। শনিবার রাতে গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রাপ্ত খবর অনুযায়ী, গত ৯ অক্টোবর রাত সাড়ে ৯টা নাগাদ জাটিঙ্গা সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি দু’চাকার গাড়িতে চেপে যাচ্ছিলেন বড়ো হাফলঙের বাসিন্দা জোয়েল রিয়াম এবং দিয়ুং রাংখলের বাসিন্দা লালচুঙ্গির খেলমা। অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি দিয়ুং নদীতে পড়ে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাফলং সিভিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরে লালচুঙ্গির খেলমাকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, জোয়েল রিয়ামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। শনিবার রাতে জিএনআরসি হাসপাতালে মৃত্যু হয় জোয়েল রিয়ামের। পর পর দুই যুবকের মৃত্যুর ঘটনায় ডিমা হাসাও জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande