
আরামবাগ , ১১অক্টোবর (হি.স.): আলুচাষের উন্নয়ন, আলুবীজ ব্যবসার প্রসার এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে সামনে রেখে হুগলি জেলা আলুবীজ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবারের এই সভায় উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, তারকেশ্বরের বিধায়ক সন্তু পান-সহ হুগলি জেলার সমস্ত বিধায়করা।
আলোচনা সভায় আলুচাষের সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যা, উন্নতমানের আলুবীজের জোগান এবং বীজ ব্যবসার সঙ্গে জড়িত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। আলুচাষি ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং কৃষিক্ষেত্রের উন্নয়নে পারস্পরিক সমন্বয়ের গুরুত্বও উঠে আসে সভায়। হুগলি জেলা আলুবীজ ব্যবসায়ী সমিতির এই সম্মেলন কৃষি ও বীজ ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে আসে। আলুচাষের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলিতে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এই ধরনের আলোচনা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA