হলদিয়ায় ৬ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ: ফিনল ও অ্যাসিটোন কারখানার উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) :পূর্ব মেদিনীপুর জেলার প্রধান শিল্পাঞ্চল হিসেবে সুপরিচিত হলদিয়ায় ফের নতুন শিল্পায়নের জোয়ার। শিল্পের প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (HPL)-এর পক্ষ থেকে আরও প্রায় ৬ হাজার কোটি টাকার বিপু
হলদিয়ায় ৬ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ: ফিনল ও অ্যাসিটোন কারখানার উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) :পূর্ব মেদিনীপুর জেলার প্রধান শিল্পাঞ্চল হিসেবে সুপরিচিত হলদিয়ায় ফের নতুন শিল্পায়নের জোয়ার। শিল্পের প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (HPL)-এর পক্ষ থেকে আরও প্রায় ৬ হাজার কোটি টাকার বিপুল পুঁজি বিনিয়োগ করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর, অর্থাৎ চলতি সপ্তাহের বুধবার—নবরাত্রির চতুর্থীর পবিত্র তিথিতে এই নতুন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। সোমবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকের ফাঁকে এই নতুন শিল্প সম্ভাবনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, ১৯৯০-এর দশকে গোড়াপত্তন হওয়ার পর থেকে সময় ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যাপথাভিত্তিক এই কারখানার আধুনিকীকরণ ও পুনরুজ্জীবন প্রক্রিয়া বিভিন্ন সময়ে সংঘটিত হয়েছে। তারই ধারাবাহিকতায় কলকাতা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে হলদি নদীর তীরে এই নতুন লগ্নি রাজ্যের শিল্পোন্নয়নের ক্ষেত্রে এক সুদূরপ্রসারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নতুন এই প্রকল্পের হাত ধরে হলদিয়া পেট্রোকেমিক্যালের উৎপাদন ক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। আগামী ১৪ অক্টোবর মুখ্যমন্ত্রী স্বয়ং হলদিয়ায় উপস্থিত থেকে এই নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande