আপোসে আগ্রহী নন জেলেনস্কি, দাবি ক্রেমলিনের
মস্কো, ১২ অক্টোবর (হি. স.): রাশিয়ার রাষ্ট্রপতির কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরআইএ নভোস্তিকে বলেছেন যে, ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেন সংঘাত বন্ধ করার রাজনৈতিক সদিচ্ছা দেখাচ্ছেন না এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন দেশট
আপোসে আগ্রহী নন জেলেনস্কি, দাবি ক্রেমলিনের


মস্কো, ১২ অক্টোবর (হি. স.): রাশিয়ার রাষ্ট্রপতির কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরআইএ নভোস্তিকে বলেছেন যে, ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেন সংঘাত বন্ধ করার রাজনৈতিক সদিচ্ছা দেখাচ্ছেন না এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন দেশটির একজন নতুন নেতা প্রয়োজন।

ট্রাম্প শনিবার জানিয়েছেন যে, ইউক্রেন সংঘাত নিরসনের জন্য জেলেনস্কির কাছে বেশ কয়েকটি সুযোগ ছিল, কিন্তু তিনি তা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, ইউক্রেনের এমন একজন নতুন নেতা প্রয়োজন যিনি রাশিয়ার সঙ্গে আপোস করতে পারবেন। ট্রাম্প মনে করেন, জেলেনস্কির ইউক্রেনে নির্বাচন আয়োজন করা উচিত।

পেসকভ বলেন, ট্রাম্প বলেছেন যে তিনি মনে করেন এখন একজন নতুন প্রেসিডেন্টের সময় এসেছে। কেন? কারণ এই যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হয় জেলেনস্কি সেই দায়িত্ব নেবেন এবং রাজনৈতিক সদিচ্ছা দেখাবেন, অথবা দেখাবেন না। এখনও পর্যন্ত তিনি তা দেখাননি।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande