
কাঠমান্ডু, ১২ অক্টোবর (হি. স.): নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং ভারত সফরের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
‘বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’ (বিমস্টেক)-এর বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী গুরুং ভারতে যাচ্ছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং, বাংলাদেশের সালাহউদ্দিন আহমেদ, ভুটানের লুংতেন দোরজি, মিয়ানমারের লেফটেন্যান্ট জেনারেল নিয়ুন্ট উইন সোয়ে, শ্রীলঙ্কার বিজিতা হেরাথ এবং থাইল্যান্ডের আনুতিন চানভিরাকুল অংশগ্রহণ করবেন।
ভারত সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং তাঁর ভারতীয় সমকক্ষ অমিত শাহের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী গুরুং ১৪ অক্টোবর দেশে ফিরবেন। এটি তাঁর প্রথম বিদেশ সফর।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন