করদাতাদের অর্থে তৈরি ট্রাম্পের বিজ্ঞাপন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ
নিউ ইয়র্ক, ১২ অক্টোবর (হি. স.): দেশের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন একটি আইনি ধাক্কা খেয়েছে। জেলা জজ জেনিফার এল. রোশন রবিবার করদাতাদের অর্থে নির্মিত রাষ্ট্রপতির রাজনৈতিক বার্তা প্রচারকারী লক্ষ লক্ষ ডলার মূল্যের টেলিভিশন বিজ্ঞাপন বাতিল
করদাতাদের অর্থে তৈরি ট্রাম্পের বিজ্ঞাপন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ


নিউ ইয়র্ক, ১২ অক্টোবর (হি. স.): দেশের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন একটি আইনি ধাক্কা খেয়েছে। জেলা জজ জেনিফার এল. রোশন রবিবার করদাতাদের অর্থে নির্মিত রাষ্ট্রপতির রাজনৈতিক বার্তা প্রচারকারী লক্ষ লক্ষ ডলার মূল্যের টেলিভিশন বিজ্ঞাপন বাতিল করার নির্দেশ দিয়েছেন। রোশন একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসনকে অবশিষ্ট সমস্ত বিজ্ঞাপন বাতিল করার নির্দেশ দিয়েছেন।

অ্যাক্সিওসের একটি প্রতিবেদন অনুসারে, এই আদেশে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তৈরি বিজ্ঞাপনগুলো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই নির্দেশ এসেছে। ট্রাম্প প্রশাসনের করদাতাদের অর্থ ব্যবহারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ওয়াশিংটনের নজরদারি সংস্থা কমন কজ এবং অলাভজনক সংস্থা ডেমোক্রেসি ফরোয়ার্ড সহ অন্যান্যদের দায়ের করা একটি আবেদনের পর এই আদেশ এসেছে। ওয়াশিংটনের ফেডারেল আদালতে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিও একই ধরনের একটি মামলা দায়ের করেছে। নিউ ইয়র্কের আদালতের রায়ের পর ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে, এই বিজ্ঞাপনগুলো জনসেবার চেতনাকে প্রতিফলিত করে এবং জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জানানোর উদ্দেশ্যে তৈরি। পূর্ববর্তী রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক প্রশাসনগুলোও সরকারি নীতি প্রচারের জন্য করদাতাদের অর্থে বিজ্ঞাপন ব্যবহার করেছে। তবে, মামলাটি দায়ের হওয়ার পর ট্রাম্প নিজেই বিজ্ঞাপনগুলোর খরচ বহন করার প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউস জানিয়েছে যে, বিজ্ঞাপনে ব্যয় হওয়া লক্ষ লক্ষ ডলার সরকারকে ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

নিউইয়র্কের আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি অর্থ ব্যয় করে বিজ্ঞাপন সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে। ডেমোক্রেসি ফরোয়ার্ড এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। জানা গেছে, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই বিজ্ঞাপনগুলোর জন্য করদাতাদের তহবিল থেকে ২ কোটি ডলার বরাদ্দ করেছিল। ট্রাম্পের অভিবাসন প্রয়োগ কর্মসূচির অংশ হিসেবে কংগ্রেস কর্তৃক বিভাগটিকে বরাদ্দ করা ১৭.৫ কোটি ডলারের একটি প্যাকেজ থেকে এই বিজ্ঞাপনগুলোর জন্য ব্যবহৃত অর্থ

এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande