রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলাকে জোড়া শতরানের ইনিংস উপহার সুদীপ কুমার ঘরামি ও অভিষেক পোড়েল
কলকাতা, ১২ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার প্রথম ইনিংসে সোমবার দিনের শেষে সংগ্রহ তিন উইকেটে - ৩০৪ রান। এই মুহূর্তে দিল্লির বিরুদ্ধে - ৬৪ রানে এগিয়ে রয়েছে বাংলা। এদিকে, জোড়া শতরানের ইনিংস উপহার দিয়েছে সুদীপ কুমার ঘরামি (১২২)ও অভিষে
কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটে দিল্লি ও বাংলা মুখোমুখি


কলকাতা, ১২ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার প্রথম ইনিংসে সোমবার দিনের শেষে সংগ্রহ তিন উইকেটে - ৩০৪ রান। এই মুহূর্তে দিল্লির বিরুদ্ধে - ৬৪ রানে এগিয়ে রয়েছে বাংলা। এদিকে, জোড়া শতরানের ইনিংস উপহার দিয়েছে সুদীপ কুমার ঘরামি (১২২)ও অভিষেক পোড়েল-১১৪ রান। এবং উভয়েই অপরাজিত রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বড় রানের ইনিংস গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। তাদের সেই ইঙ্গিত মিলছে।

উল্লেখ্য, রবিবার প্রথম দিনেই প্রথম ইনিংসে দিল্লি ২৪০ রানে অল আউট হয়েছে। এর জবাবে বাংলা দ্বিতীয় দিন খেলা শুরু করে ও দিনের শেষে দলগত স্কোর - ৩/৩০৪ রান। স্কোর বোর্ড অনুসারে - সুদীপ কুমার ঘরামি - ১২২ রান (২২১বলে) ও অভিষেক পোড়েল - ১১৪ রান (১৬১ বলে) ক্রিজে রয়েছে । দিল্লি বোলিংয়ের পরিসংখ্যান - দিভিজ মেহের - ১/৩৪ রান (১২ ওভারে) ও আয়ূষ বাদোনি - ১/৩৭ রান(১৩ ওভারে) ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande