
পল্টন, ২৩ অক্টোবর (হি.স.) : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে ভারতের কাছে ২৮-১৬ ব্যবধানে হেরে গেল বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল।
বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে চার জাতির এই টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতে নিল ভারত। লিগ পর্বেও বাংলাদেশ ভারতের কাছে হেরেছিল। মালদ্বীপকে হারিয়ে নেপাল জিতেছে ব্রোঞ্জ পদক। ভারতের গোলকিপার দিকশা কুমারী অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাবনা শর্মা।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি