দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২
রাওয়াল পিন্ডি, ২৩ অক্টোবর (হি.স.) : রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যান। এই সংস্করণে দ্রুততম দ্বিশতকের রেকর্ডও এখন ব্রুকের। ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২


রাওয়াল পিন্ডি, ২৩ অক্টোবর (হি.স.) : রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যান। এই সংস্করণে দ্রুততম দ্বিশতকের রেকর্ডও এখন ব্রুকের। ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিনি দুইশ স্পর্শ করেন ১১৪ বলে।সআগের রেকর্ডটি ছিল শুবমান গিলের। গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক। ২১ চার ও ১০ ছক্কায় ১১৬ বলে ২০২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল বেন স্টোকসের ১৮২, ওভালে ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande