
কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নাইড়ু ট্রফি এলিট ক্রিকেটে বড় রানের পাহাড়ে মুম্বইয়ের এই মুহূর্তে দলগতভাবেই স্কোর - ৫৬৫ রান। যদিও মঙ্গলবার দান ছেড়ে দিয়েছে তারা। এদিকে, ৭ উইকেট হারিয়ে (১৩৩ ওভারে) তাদের সংগ্রহ। বাংলার শুভম সিং - ৩/৫৫ রান দিয়েছে (১৩ ওভারে)। সৈয়দ ইরফান আফতাব - ২/৯৯ রান ( ৩১ ওভারে)।
উল্লেখ্য, কর্নেল সি কে নাইড়ু ট্রফি এলিট ট্রফি ক্রিকেটে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলার স্কোর - ৪/৫৩ রান (২৯ ওভারে)। অধিনায়ক শশাঙ্ক সিং - ২১ রানে অপরাজিত (৬৯ বলে) ও আদিত্য রায় - ১৪ রান (২৮ বলে)। এর পরিপ্রেক্ষিতেই বাংলা দল এখন - ৫১২ রানে পিছিয়ে রয়েছে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও এদিন জানানো হয়েছে যে, এদিনের খেলায় ৫৩ রানে দলের ৪ টি গুরুত্বপূর্ণ ও প্রথম সারির উইকেট হারিয়েছে বাংলা দল। এই মুহূর্তে আ্যডভান্টেজ মুম্বইয়ের ক্রিকেট দলটির ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত