
কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনে বাংলার প্রথম ইনিংস - ৪২৯ রান (১১২ ওভারে) শেষ হয়েছে। কাজেই ১৮৯ রানে লিড রয়েছে মঙ্গলবার দিল্লির বিরুদ্ধেই বাংলা দলের। এদিকে, গতকালের ৩০৪ রান অর্থাৎ ৬৪ রানেই এগিয়ে থাকে বাংলা এবং খেলতে নামে। অপরাজিত দুই তারকা ব্যাটসম্যান অভিষেক পোড়েল - ১৪৯ রান ও সুদীপ কুমার ঘরামি - ১৩৩ রানে আউট হয়েছে। অর্থাৎ ১২৫ রান যোগ করেছে। মধ্যাহ্নভোজের আগেই বাংলা ইনিংস শেষ করে। অন্যদিকে, দিল্লি দ্বিতীয় ইনিংসে এদিনের খেলায় শেষবেলায় তিন উইকেট হারিয়েছে - ১০১ রান (৪৫ ওভারে) সংগ্রহ করে। যদিও চা পান বিরতির আগেই - ১/২৭ রান (১৯ ওভারে)। যদিও বাংলার প্রথম ইনিংসের বড় রানের সুবাদে এই মুহূর্তে - এরপরেও ৮৮ রানে পিছিয়ে রয়েছে। উল্লেখ্য, কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট আকাদেমিতে এদিন খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে ও তাদের পাশে উৎসাহ যোগান দিতে সিএবি-র সহ - সভাপতি নীতিশ রঞ্জন দত্ত এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাস উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত