ভগিনী নিবেদিতার প্রয়াণদিবসে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৩ অক্টোবর (হি.স.) : ভারতবর্ষের নারী শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার এবং জাতীয় জাগরণের অন্যতম অগ্রদূত ভগিনী নিবেদিতার প্রয়াণতিথিতে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামা
ভগিনী নিবেদিতা'র প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মমতার


কলকাতা, ১৩ অক্টোবর (হি.স.) :

ভারতবর্ষের নারী শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার এবং জাতীয় জাগরণের অন্যতম অগ্রদূত ভগিনী নিবেদিতার প্রয়াণতিথিতে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যম ফেসবুকের নিজস্ব পেজে মঙ্গলবার একটি বিশেষ বার্তায় তিনি আধুনিক ভারতের এই মহীয়সী বিদেশিনীকে স্মরণ করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় লিখেছেন—“গভীর শ্রদ্ধায় ভগিনী নিবেদিতার প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ। নিঃস্বার্থ সেবা, আত্মনিবেদন ও মানুষের কল্যাণে আজীবন ব্রতী থাকার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে তাঁর জীবন। তাঁর আদর্শ আজও আমাদের প্রেরণা জোগায়।”

উল্লেখ্য, ভগিনী নিবেদিতা (মূল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল) তাঁর পিতা স্যামুয়েল রিচমন্ড নোবেলের নিকট থেকে মানব সেবাই পরম ধর্ম—এই অমূল্য শিক্ষা লাভ করেছিলেন। পিতার এই আদর্শ তাঁর পরবর্তী জীবনের প্রতিটি পদক্ষেপে গভীর প্রভাব বিস্তার করেছিল। তিনি একাধারে সঙ্গীত ও শিল্পকলার পরম অনুরাগী ও বোদ্ধা ছিলেন। নিজের পড়াশোনা সমাপ্ত করার পর ১৮৮৪ খ্রিষ্টাব্দ থেকে ১৮৯৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ দশ বছর তিনি শিক্ষিকার পেশার সঙ্গে যুক্ত থেকে সমাজসেবার প্রাথমিক ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সুদূর আয়ারল্যান্ড থেকে ভারতে এসে বাংলার নারী সমাজ ও সাধারণ মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande