২ গোলে এগিয়ে থেকেও হার, হকি জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে বিদায় বাংলার
কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : অধরা জয়। অল্পের জন্যে হাতছাড়া হল। প্রথম দিকে দুই গোলে এগিয়ে থেকে ও হার, কার্যতঃ হকি জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই বিদায় নিল বাংলা। উল্লেখ্য, রবিবার ১৬তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফা
হকি জাতীয় চ্যাম্পিয়নশিপের খেতাব অধরা বাংলার


কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : অধরা জয়। অল্পের জন্যে হাতছাড়া হল। প্রথম দিকে দুই গোলে এগিয়ে থেকে ও হার, কার্যতঃ হকি জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই বিদায় নিল বাংলা। উল্লেখ্য, রবিবার ১৬তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে হকি মধ্যপ্রদেশের কাছে ৫-৩ গোলের ব্যবধানে হারল বাংলা। এদিনের খেলায় একসময় ২-০ গোলে এগিয়ে থেকেও শেষরক্ষা করতে পারল না বাংলার হকি দল। বাংলার হয়ে তিনটি জয়সূচক গোল করেন রোহিত কুজুর। এককথায়, দুরন্ত হ্যাটট্রিক করেও শেষ পর্যন্ত দলকে জেতাতে ব্যর্থ। এই ম্যাচে অন্যান্যরাও পারলেন না জিততে ।

প্রসঙ্গত, ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলার দাপট ছিল চোখে পড়ার মতো। সেই সময় ২-০ গোলে এগিয়ে থাকে বাংলা দল ও জয়ের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু পরবর্তী সময়ে ম্যাচের ছবিটা দ্রুত বদলে যায়। মধ্যপ্রদেশ আক্রমণের ঝাঁজ পিছিয়ে থাকার সুবাদেই এরপর বাড়িয়ে তোলে। বাংলার রক্ষণে দুর্বলতা ধরা পড়ে। পরপর গোল করতে থাকে বিপরীত দলের সতীর্থরা ও ব্যবধান কমিয়ে আনে অতি দ্রুত এবং শেষ পর্যন্ত ৫-৩ গোলে ম্যাচ জিতে খেতাব সুনিশ্চিত করে নেয়।

বাংলার হয়ে রোহিতের ব্যক্তিগত নৈপুণ্য ম্যাচের অন্যতম আকর্ষণ হলেও রক্ষণভাগের ব্যর্থতা শেষ পর্যন্ত দলকে ভুগিয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে দুই গোলের ব্যবধান ধরে রাখতে না পারার খেসারত বাংলাকে এদিন দিতে হয়েছে। এর ফলে ১৬তম জাতীয় সিনিয়র পুরুষ হকি চ্যাম্পিয়নশিপের অভিযান কোয়ার্টার ফাইনালে শেষ হল বাংলার। অন্যদিকে, এই জয়ের সুবাদে প্রতিযোগিতার সেমি ফাইনালের দিকে এগিয়ে গেল হকি মধ্যপ্রদেশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande