
কলকাতা, ২ অক্টোবর (হি.স.) : ২০২৬ এশিয়ান গেমসে ১৪তম দিনে (২ অক্টোবর, শুক্রবার) ভারত মোট ১১টি পদক জিতেছে। এর মধ্যে রয়েছে ৬টি সোনা, ২টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ পদক। এই দুর্দান্ত পারফরম্যান্সের পর এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৭৬টি (১৬টি সোনা, ২৫টি রুপো এবং ৩৫টি ব্রোঞ্জ)।
পদক বিজয়ীদের একটি সংক্ষিপ্ত তালিকা:
সোনা (৬টি):
• বক্সিং (মহিলা ৭৫ কেজি): লাভলিনা বরগোহাইন
• বক্সিং (মহিলা ৬৫ কেজি): পারভীন হুডা
• বক্সিং (পুরুষ ৮০ কেজি): অঙ্কুশ পাঙ্ঘাল
• কুস্তি (পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি): সুজিৎ কালকাল
• তিরন্দাজি (রিকার্ভ মহিলা দলগত): কুমকুম মোহোদ, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মা
• হকি (মহিলা দল): ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে সোনা জয়
রুপো (২টি):
• তিরন্দাজি (রিকার্ভ মিশ্র দলগত): কুমকুম মোহোদ এবং ধীরাজ বোম্মাদেভারা
• তিরন্দাজি (রিকার্ভ পুরুষ দলগত): ধীরাজ বোম্মাদেভারা, নীরজ চৌহান এবং যশদীপ ভোগে
ব্রোঞ্জ (৩টি):
• সেপাকটাকরো - (পুরুষদের কোয়াড্রেন্ট): ভারতীয় পুরুষ দল
• সেলিং- (মহিলাদের ডিঙ্গি): নেত্রা কুমানন
• সেলিং (মহিলাদের স্কিফ (৪৯ইআর এফx): হর্ষিতা তোমার এবং শীতল বর্মা।
পদক তালিকার শীর্ষ তিনটি স্থানে রয়েছে যথাক্রমে চিন (১ম), জাপান (২য়) এবং দক্ষিণ কোরিয়া (৩য়) আর ভারত আছে পঞ্চম স্থানে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি