ইরানী ট্রফি ক্রিকেটে জম্মু ও কাশ্মীরের প্রথম ইনিংসে সংগ্রহ ২৭৮ রান , এর পাল্টা ভারতীয় একাদশ দ্বিতীয় ইনিংসে ১/২৪ রান
কলকাতা, ২ অক্টোবর (হি. স.) : ইরানী ট্রফি ক্রিকেটে জম্মু ও কাশ্মীর ঘরের মাঠে ভারতীয় একাদশের বিরুদ্ধে প্রথম ইনিংসে দলগত স্কোর হল - ২৭৮ রান। ৬৪.২ ওভারে তাদের এই সংগ্রহ। শুক্রবার খানিক পিছিয়ে শুরু করে। অধিনায়ক পরশ ডোগরা - সর্বাধিক ৭৫ রান (১৪৩ বলে) ও
ইরানী ট্রফি ক্রিকেটে একনজরে দলগত অবস্থান


কলকাতা, ২ অক্টোবর (হি. স.) : ইরানী ট্রফি ক্রিকেটে জম্মু ও কাশ্মীর ঘরের মাঠে ভারতীয় একাদশের বিরুদ্ধে প্রথম ইনিংসে দলগত স্কোর হল - ২৭৮ রান। ৬৪.২ ওভারে তাদের এই সংগ্রহ। শুক্রবার খানিক পিছিয়ে শুরু করে। অধিনায়ক পরশ ডোগরা - সর্বাধিক ৭৫ রান (১৪৩ বলে) ও লোন নাসির মুজাফফর - ৬৪ রান (৫৮ বলে) করেছে। এদিকে, বাংলার তিন দাপুটে বোলার মুকেশ চৌধুরী - ৫/৭৮ রান (১৯ ওভারে ) , আকাশদীপ - ৩/৪৩ রান (১৪.২ ওভারে ও মুকেশ কুমার - ২/৮৪ রান (১৭ ওভারে) জম্মু ও কাশ্মীরের সমস্ত উইকেট তুলে নিয়েছে। ভারতীয় একাদশের তুলনায় রান রেটের বিচারেও এগিয়ে রয়েছে তারা। এককথায় - ৪১ রানে এগিয়ে থাকে জম্মু ও কাশ্মীর সফরকারী দলের চেয়ে। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ভারতীয় একাদশের দ্বিতীয় দিনের শেষে দলগত স্কোর হল - ১/২৪ রান। তবুও ১৭ রানে পিছিয়ে রয়েছে ঋষভ পন্হ এর নেতৃত্বে ভারতীয় একাদশ দলটি ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande