
মুম্বই, ২২ অক্টোবর (হি. স.): অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অস্কারজয়ী প্রযোজক গুনীত মঙ্গা কাপুর উড়তা তীর সিনেমার জন্য একসঙ্গে কাজ করছেন।
কেরিয়ারের শুরু থেকেই তাঁরা একে অপরের পথচলার সঙ্গে পরিচিত। আয়ুষ্মান বলেন, বিষয়বস্তু নিয়ে তাঁর এবং গুনীতের দৃষ্টিভঙ্গি একই রকম। তাঁরা দুজনেই গতানুগতিক ধারার বাইরের গল্প পছন্দ করেন, যা সিনেমার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করতে পারে।
গুনিতের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্মরণ করে আয়ুষ্মান বলেন, গুনিতই প্রথমবার আমার অডিশন নিয়েছিলেন, তাই আমাদের সম্পর্ক অনেক পুরোনো। তখন থেকেই আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং আমরা একে অপরের পথচলা অনুসরণ করেছি। এখন অবশেষে আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অভিনেতা জানান, তিনি সবসময়ই স্বতন্ত্র এবং গতানুগতিক ধারার বাইরের সিনেমার প্রতি আকৃষ্ট হয়েছেন। অন্যদিকে, গুনীতও ভারতীয় গল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এবং বৈচিত্র্যময় চলচ্চিত্রের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উড়তা তীর-এর মাধ্যমে এই দুজন দেশপ্রেম, অ্যাকশন এবং কমেডির এক মিশ্রণ উপস্থাপন করবেন।
আকাশ কৌশিক পরিচালিত উড়তা তীর সিনেমাতে আয়ুষ্মান খুরানার পাশাপাশি অভিনয় করেছেন সারা আলি খান। এই দেশাত্মবোধক অ্যাকশন-কমেডি চলচ্চিত্রটি বিভিন্ন ঘরানার মিশ্রণে দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করবে। সিনেমাটি ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন