জন্মদিনে অমিত শাহকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতা কামনা
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা, মাওবাদ দমন এবং মাদকবিরোধী অভিযানে তাঁর প্রশাসনিক
জন্মদিনে অমিত শাহকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা, মাওবাদ দমন এবং মাদকবিরোধী অভিযানে তাঁর প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁর প্রশাসনিক দূরদর্শিতা ও প্রজ্ঞা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলেছে।

মাওবাদ নির্মূল এবং মাদক নিয়ন্ত্রণ অভিযানে অমিত শাহ-র ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, মাওবাদের বিপদ দূরীকরণ এবং আমাদের মাদকমুক্ত সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে তাঁর উল্লেখযোগ্য সাফল্য বিশেষভাবে প্রশংসনীয়। জনগণের সেবায় তিনি যেন দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হন, ঈশ্বরের কাছে আমি সেই প্রার্থনাই করি।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিনে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের নাগরিকরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande