
মিউনিখ, ২৪ অক্টোবর (হি.স.) : বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানি শুক্রবার দলের একটি অনুশীলন সেশনের সময় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জার্মান চ্যাম্পিয়নরা এই খবর জানিয়েছে। বেলজিয়ান এই কোচ গত কয়েক দিন ধরে ভাইরাসে আক্রান্ত ছিলেন এবং দলের বেশ কয়েকটি অনুশীলন সেশনে তিনি অংশ নিতে পারেননি। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলন চলাকালীন ভেসোঁ কম্পানি অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। “বর্তমানে হাসপাতালে কম্পানির স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আপাতত তার কোচিং স্টাফরাই দলের অনুশীলন ও ম্যাচ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন।”
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি