
হাওয়ালি(কুয়েত),২৪ অক্টোবর (হি.স.) : শুক্রবার কুয়েতের হাওয়ালিতে মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগ ২০২৬-২৭ গ্রুপ-সি -এর তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক কাদসিয়া এসসি-র কাছে ১-২ গোলে হেরেছে এফসি গোয়া। ইন্ডিয়ান সুপার লিগের দলটি বাংলাদেশের ফোর্টিস এফসির বিপক্ষে একমাত্র জয় থেকে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছে। এর আগে প্রথম ম্যাচডেতে গৌরসরা তাজিকিস্তানের এফসি রেগার-তাদএজেডের কাছে হেরেছিল। টানা তিনটি ম্যাচ জিতে শীর্ষস্থান নিশ্চিত করেছে কাদসিয়া এবং গ্রুপ থেকে একমাত্র দল হিসেবে এশিয়ার তৃতীয় স্তরের পুরুষ ক্লাব প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি